আল্লাহভীরু, মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের জান্নাতের কিছু বিবরণ | শরিফ গাজী অফিসিয়াল

আল্লাহভীরু, মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের জান্নাতের কিছু বিবরণ

>>>>> আল্লাহভীরু, মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের
জান্নাতের কিছু বিবরণ <<<<<
ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺨْﺸَﻮْﻥَ ﺭَﺑَّﻬُﻢْ ﺑِﺎﻟْﻐَﻴْﺐِ ﻟَﻬُﻢْ ﻣَﻐْﻔِﺮَﺓٌ ﻭَﺃَﺟْﺮٌ ﻛَﺒِﻴﺮٌ
নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে
ক্ষমা ও মহাপ্রতিদান। আল-মুলক, ৬৭/১২
ﺗِﻠْﻚَ ﺍﻟْﺠَﻨَّﺔُ ﺍﻟَّﺘِﻲ ﻧُﻮﺭِﺙُ ﻣِﻦْ ﻋِﺒَﺎﺩِﻧَﺎ ﻣَﻦْ ﻛَﺎﻥَ ইেস
ﺗَﻘِﻴًّﺎ জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের
মধ্যে তাদেরকে যারা হবে মুত্তাকী। মারইয়াম, ১৯/৬৩
ﻳَﻮْﻡَ ﻧَﺤْﺸُﺮُ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻟَﻰ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﻭَﻓْﺪًﺍ
সেদিন মুত্তাকীদেরকে দয়াময়ের নিকটে মেহমানরূপে একত্রিত
করা হবে। মারইয়াম, ১৯/৮৫
ﻭَﺃُﺯْﻟِﻔَﺖِ ﺍﻟْﺠَﻨَّﺔُ রআ
ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে। শু‘আরা,
২৬/৯০
ﻭَﺃُﺯْﻟِﻔَﺖِ ﺍﻟْﺠَﻨَّﺔُ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻏَﻴْﺮَ ﺑَﻌِﻴﺪٍ
আর মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে, তা দুরে
থাকবে না। কাফ, ৫০/৩১
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﺟَﻨَّﺎﺕٍ ইয়চ্শিন
ﻭَﻋُﻴُﻮﻥٍ মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে।
যারিয়াহ, ৫১/১৫
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻋُﻴُﻮﻥٍ ﺍﺩْﺧُﻠُﻮﻫَﺎ ﺑِﺴَﻼﻡٍ ﺁﻣِﻨِﻴﻦَ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে।
তাতে তোমরা প্রবেশ করবে শান্তির সাথে, নিরাপদে। আল-হিজর,
১৫/৪৫-৪৬
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻧَﻬَﺮٍ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে।
আল-কামার, ৫৪/৫৪
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﺟَﻨَّﺎﺕٍ ইয়চ্শিন
ﻭَﻧَﻌِﻴﻢٍ মুত্তাকীরা বাগ-বাগিচা ও নেয়ামতের মধ্যে থাকবে। আত-
তুর, ৫২/১৭
ﺇِﻥَّ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻋِﻨْﺪَ ﺭَﺑِّﻬِﻢْ ﺟَﻨَّﺎﺕِ ﺍﻟﻨَّﻌِﻴﻢِ
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের রবের নিকট রয়েছে নেয়ামতে
পরিপূর্ণ্ জান্নাত। কালাম, ৬৮/৩৪
ﻗُﻞْ ﺃَﺫَﻟِﻚَ ﺧَﻴْﺮٌ ﺃَﻡْ ﺟَﻨَّﺔُ ﺍﻟْﺨُﻠْﺪِ ﺍﻟَّﺘِﻲ ﻭُﻋِﺪَ ﺍﻟْﻤُﺘَّﻘُﻮﻥَ ﻛَﺎﻧَﺖْ ﻟَﻬُﻢْ ﺟَﺰَﺍﺀً
ﻭَﻣَﺼِﻴﺮًﺍ ﻟَﻬُﻢْ ﻓِﻴﻬَﺎ ﻣَﺎ ﻳَﺸَﺎﺀُﻭﻥَ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻛَﺎﻥَ ﻋَﻠَﻰ ﺭَﺑِّﻚَ ﻭَﻋْﺪًﺍ
িনপআ
ﻣَﺴْﺌُﻮﻻ তাদেরকে জিজ্ঞেস করুন, এটা উত্তম, নাকি চিরস্থায়ী
জান্নাত, মুত্তাকীদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে? সেটা হবে তাদের
জন্য পুরস্কার ও প্রত্যাবর্তনস্থল। সেখানে তারা যা চাইবে তাই
তাদের জন্য থাকবে স্থায়ীভাবে, এটি হল তোমার রবের অবশ্য
পালনীয় প্রতিশ্রুতি। ফুরকান, ২৫/১৫
ﻭَﻟَﻨِﻌْﻢَ ﺩَﺍﺭُ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺟَﻨَّﺎﺕُ ﻋَﺪْﻥٍ ﻳَﺪْﺧُﻠُﻮﻧَﻬَﺎ ﺗَﺠْﺮِﻱ ﻣِﻦْ ﺗَﺤْﺘِﻬَﺎ
ﺍﻷﻧْﻬَﺎﺭُ ﻟَﻬُﻢْ ﻓِﻴﻬَﺎ ﻣَﺎ ﻳَﺸَﺎﺀُﻭﻥَ ﻛَﺬَﻟِﻚَ ﻳَﺠْﺰِﻱ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ
মুত্তাকীদের আবাস কতইনা উত্তম! স্হায়ী জান্নাত যাতে তারা
প্রবেশ করবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তারা যা চাইবে
সেখানে তাদের জন্য তাই থাকবে, এভাবেই আল্লাহ মুত্তাকীদের
পুরস্কৃত করেন। নাহল, ১৬/৩০-৩১
ﻣَﺜَﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺍﻟَّﺘِﻲ ﻭُﻋِﺪَ ﺍﻟْﻤُﺘَّﻘُﻮﻥَ ﺗَﺠْﺮِﻱ ﻣِﻦْ ﺗَﺤْﺘِﻬَﺎ ﺍﻷﻧْﻬَﺎﺭُ ﺃُﻛُﻠُﻬَﺎ
ﺩَﺍﺋِﻢٌ ﻭَﻇِﻠُّﻬَﺎ ﺗِﻠْﻚَ ﻋُﻘْﺒَﻰ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺍﺗَّﻘَﻮْﺍ ﻭَﻋُﻘْﺒَﻰ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﺍﻟﻨَّﺎﺭُ
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার উপমা
হল, তার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তার খাদ্যসামগ্রী ও তার
ছায়া চিরস্থায়ী, এসব তাদের পরিণাম যারা তাকওয়া অবলম্বন
করে এবং কাফিরদের পরিণাম জাহান্নামের আগুন। আর-রাদ, ১৩/৩৫
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﻇِﻼﻝٍ ﻭَﻋُﻴُﻮﻥٍ ﻭَﻓَﻮَﺍﻛِﻪَ ﻣِﻤَّﺎ ﻳَﺸْﺘَﻬُﻮﻥَ ﻛُﻠُﻮﺍ
ﻭَﺍﺷْﺮَﺑُﻮﺍ ﻫَﻨِﻴﺌًﺎ ﺑِﻤَﺎ ﻛُﻨْﺘُﻢْ ﺗَﻌْﻤَﻠُﻮﻥَ ﺇِﻧَّﺎ ﻛَﺬَﻟِﻚَ ﻧَﺠْﺰِﻱ ﺍﻟْﻤُﺤْﺴِﻨِﻴﻦَ
নিশ্চয়ই মুত্তাকীরা ছায়ায় ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তারা যা
ফলমুল চাইবে তাই পাবে। (তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সাথে
খাও ও পান কর, তোমরা যে আমল করেছিলে তার বিনিময়’।
নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি।
মুরসালাত, ৭৭/৪১-৪৪
ﻣَﺜَﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺍﻟَّﺘِﻲ ﻭُﻋِﺪَ ﺍﻟْﻤُﺘَّﻘُﻮﻥَ ﻓِﻴﻬَﺎ ﺃَﻧْﻬَﺎﺭٌ ﻣِﻦْ ﻣَﺎﺀٍ ﻏَﻴْﺮِ ﺁﺳِﻦٍ
ﻭَﺃَﻧْﻬَﺎﺭٌ ﻣِﻦْ ﻟَﺒَﻦٍ ﻟَﻢْ ﻳَﺘَﻐَﻴَّﺮْ ﻃَﻌْﻤُﻪُ ﻭَﺃَﻧْﻬَﺎﺭٌ ﻣِﻦْ ﺧَﻤْﺮٍ ﻟَﺬَّﺓٍ ﻟِﻠﺸَّﺎﺭِﺑِﻴﻦَ
ﻭَﺃَﻧْﻬَﺎﺭٌ ﻣِﻦْ ﻋَﺴَﻞٍ ﻣُﺼَﻔًّﻰ ﻭَﻟَﻬُﻢْ ﻓِﻴﻬَﺎ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺍﻟﺜَّﻤَﺮَﺍﺕِ ﻭَﻣَﻐْﻔِﺮَﺓٌ
ﻣِﻦْ ﺭَﺑِّﻬِﻢْ ﻛَﻤَﻦْ ﻫُﻮَ ﺧَﺎﻟِﺪٌ ﻓِﻲ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﺳُﻘُﻮﺍ ﻣَﺎﺀً ﺣَﻤِﻴﻤًﺎ ﺃَﻣْﻌَﺎﺀَﻫُﻢْ
ﻓَﻘَﻄَّﻊَ
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার উপমা
হল, তাতে আছে নির্মল পানির নহর, আর আছে দুধের নহর যার
স্বাদ অপরিবর্তনীয়, আর আছে পানকারীদের জন্যে সুস্বাদু মদের
নহর এবং পরিশোধিত মধুর নহর, আর তাদের জন্য সেখানে রয়েছে
সব ধরনের ফলমুল ও তাদের রবের পক্ষ হতে ক্ষমা। মুত্তাকীরা কি
তাদের মত যারা চিরকাল থাকবে জাহান্নামে আর পান করতে দেয়া
হবে ফুটন্ত পানি ফলে তা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে
ফেলবে? মুহাম্মদ, ৪৭/১৫
ﻫَﺬَﺍ ﺫِﻛْﺮٌ ﻭَﺇِﻥَّ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻟَﺤُﺴْﻦَ ﻣَﺂﺏٍ ﺟَﻨَّﺎﺕِ ﻋَﺪْﻥٍ ﻣُﻔَﺘَّﺤَﺔً ﻟَﻬُﻢُ
ﺍﻷﺑْﻮَﺍﺏُ ﻣُﺘَّﻜِﺌِﻴﻦَ ﻓِﻴﻬَﺎ ﻳَﺪْﻋُﻮﻥَ ﻓِﻴﻬَﺎ ﺑِﻔَﺎﻛِﻬَﺔٍ ﻛَﺜِﻴﺮَﺓٍ ﻭَﺷَﺮَﺍﺏٍ
ﻭَﻋِﻨْﺪَﻫُﻢْ ﻗَﺎﺻِﺮَﺍﺕُ িটএ
ﺍﻟﻄَّﺮْﻑِ ﺃَﺗْﺮَﺍﺏٌ এক স্মরণ আর অবশ্যই মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম
আবাস। চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য দরজাসমুহ উম্মুক্ত
রয়েছে। তারা সেখানে হেলান দিয়ে বসবে, সেখানে তারা বহু ফলমূল
ও পানীয় চাইবে। আর তাদের পাশে থাকবে সতীসাধ্বী নয়না
সমবয়স্কা রমনীগণ। সাদ, ৩৮/৪৯-৫২
ﺇِﻥَّ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻣَﻔَﺎﺯًﺍ ﺣَﺪَﺍﺋِﻖَ ﻭَﺃَﻋْﻨَﺎﺑًﺎ ﻭَﻛَﻮَﺍﻋِﺐَ ﺃَﺗْﺮَﺍﺑًﺎ ﻭَﻛَﺄْﺳًﺎ ﺩِﻫَﺎﻗًﺎ ﻻ
ﻳَﺴْﻤَﻌُﻮﻥَ ﻓِﻴﻬَﺎ ﻟَﻐْﻮًﺍ ﻭَﻻ ﻛِﺬَّﺍﺑًﺎ ﺟَﺰَﺍﺀً ﻣِﻦْ ﺭَﺑِّﻚَ ﻋَﻄَﺎﺀً ﺣِﺴَﺎﺑًﺎ
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। বাগিচা, আঙ্গুর। আর
সমবয়স্কা, নব্য যৌবনা তরুণী। এবং পরিপূর্ণ পানপাত্র। তারা
সেখানে শুনবে না কোন অসার ও মিথ্যা কথা। তোমার রবের পক্ষ
থেকে প্রতিদান, যথোচিত দান। আন-নাবা, ৭৮/৩১-৩৬
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﻣَﻘَﺎﻡٍ ﺃَﻣِﻴﻦٍ ﻓِﻲ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻋُﻴُﻮﻥٍ ﻳَﻠْﺒَﺴُﻮﻥَ ﻣِﻦْ
ﺳُﻨْﺪُﺱٍ ﻭَﺇِﺳْﺘَﺒْﺮَﻕٍ ﻣُﺘَﻘَﺎﺑِﻠِﻴﻦَ ﻛَﺬَﻟِﻚَ ْﻭَﺯَﻭَّﺟْﻨَﺎﻫُﻢ ﺑِﺤُﻮﺭٍ ﻋِﻴﻦٍ ﻳَﺪْﻋُﻮﻥَ
ﻓِﻴﻬَﺎ ﺑِﻜُﻞِّ ﻓَﺎﻛِﻬَﺔٍ ﺁﻣِﻨِﻴﻦَ ﻻ ﻳَﺬُﻭﻗُﻮﻥَ ﻓِﻴﻬَﺎ ﺍﻟْﻤَﻮْﺕَ ﺇِﻻ ﺍﻟْﻤَﻮْﺗَﺔَ
ﺍﻷﻭﻟَﻰ ﻭَﻭَﻗَﺎﻫُﻢْ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟْﺠَﺤِﻴﻢِ ﻓَﻀْﻼ ﻣِﻦْ ﺭَﺑِّﻚَ ﺫَﻟِﻚَ ﻫُﻮَ ﺍﻟْﻔَﻮْﺯُ
ﺍﻟْﻌَﻈِﻴﻢُ ﻓَﺈِﻧَّﻤَﺎ ﻳَﺴَّﺮْﻧَﺎﻩُ ﺑِﻠِﺴَﺎﻧِﻚَ ﻟَﻌَﻠَّﻬُﻢْ ﻳَﺘَﺬَﻛَّﺮُﻭﻥَ ﻣُﺮْﺗَﻘِﺒُﻮﻥَ
ﻓَﺎﺭْﺗَﻘِﺐْ ﺇِﻧَّﻬُﻢْ
নিশ্চয়ই মুত্তাকীরা নিরাপদ স্থানের মধ্যে থাকবে, বাগ-বাগিচা
ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও মোটা রেশমী
কাপড়, আর মুখোমুখি হয়ে বসবে, এরূপই হবে আর আমি তাদের বিয়ে
দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের (হুরদের)
সাথে। তারা সেখানে পূর্ণ্ শান্তি ও নিরাপত্তার সাথে সকল
প্রকার ফল-মূল আনতে বলবে। প্রথম মৃত্যুর পরে সেখানে তারা মৃত্যু
আস্বাদন করবে না, এবং তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে
রক্ষা করবেন। আপনার রবের অনুগ্রহে এটাই হল মহাসাফল্য।
দুখান, ৪৪/৫১-৫৭
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻓِﻲ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻧَﻌِﻴﻢٍ ﻓَﺎﻛِﻬِﻴﻦَ ﺑِﻤَﺎ ﺁﺗَﺎﻫُﻢْ ﺭَﺑُّﻬُﻢْ
ﻭَﻭَﻗَﺎﻫُﻢْ ﺭَﺑُّﻬُﻢْ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟْﺠَﺤِﻴﻢِ ﻛُﻠُﻮﺍ ﻭَﺍﺷْﺮَﺑُﻮﺍ ﻫَﻨِﻴﺌًﺎ ﺑِﻤَﺎ ﻛُﻨْﺘُﻢْ
ﺗَﻌْﻤَﻠُﻮﻥَ ﻣُﺘَّﻜِﺌِﻴﻦَ ﻋَﻠَﻰ ﺳُﺮُﺭٍ ﻣَﺼْﻔُﻮﻓَﺔٍ ْﻭَﺯَﻭَّﺟْﻨَﺎﻫُﻢ ﺑِﺤُﻮﺭٍ ﻋِﻴﻦٍ
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ْﻭَﺍﺗَّﺒَﻌَﺘْﻬُﻢ ﺫُﺭِّﻳَّﺘُﻬُﻢْ ﺑِﺈِﻳﻤَﺎﻥٍ ﺃَﻟْﺤَﻘْﻨَﺎ ﺑِﻬِﻢْ ﺫُﺭِّﻳَّﺘَﻬُﻢْ ﻭَﻣَﺎ
ﺃَﻟَﺘْﻨَﺎﻫُﻢْ ﻣِﻦْ ﻋَﻤَﻠِﻬِﻢْ ﻣِﻦْ ﺷَﻲْﺀٍ ﻛُﻞُّ ﺍﻣْﺮِﺉٍ ﺑِﻤَﺎ ﻛَﺴَﺐَ ﺭَﻫِﻴﻦٌ
ﻭَﺃَﻣْﺪَﺩْﻧَﺎﻩُﻡْ ﺑِﻔَﺎﻛِﻬَﺔٍ ﻭَﻟَﺤْﻢٍ ﻣِﻤَّﺎ ﻳَﺸْﺘَﻬُﻮﻥَ ﻳَﺘَﻨَﺎﺯَﻋُﻮﻥَ ﻓِﻴﻬَﺎ ﻛَﺄْﺳًﺎ
ﻻ ﻟَﻐْﻮٌ ﻓِﻴﻬَﺎ ﻭَﻻ ﺗَﺄْﺛِﻴﻢٌ ﻭَﻳَﻄُﻮﻑُ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻏِﻠْﻤَﺎﻥٌ ﻟَﻬُﻢْ ﻛَﺄَﻧَّﻬُﻢْ ﻟُﺆْﻟُﺆٌ
ﻣَﻜْﻨُﻮﻥٌ ﻭَﺃَﻗْﺒَﻞَ ﺑَﻌْﻀُﻬُﻢْ ﻋَﻠَﻰ ﺑَﻌْﺾٍ ﻳَﺘَﺴَﺎﺀَﻟُﻮﻥَ ﻗَﺎﻟُﻮﺍ ﺇِﻧَّﺎ ﻛُﻨَّﺎ ﻗَﺒْﻞُ
ﻓِﻲ ﺃَﻫْﻠِﻨَﺎ ﻣُﺸْﻔِﻘِﻴﻦَ ﻓَﻤَﻦَّ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻨَﺎ ﻭَﻭَﻗَﺎﻧَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﺴَّﻤُﻮﻡِ ﺇِﻧَّﺎ
ﻛُﻨَّﺎ ﻣِﻦْ ﻗَﺒْﻞُ ﻧَﺪْﻋُﻮﻩُ ﺇِﻧَّﻪُ ﻫُﻮَ ﺍﻟْﺒَﺮُّ ইয়চ্শিন
ﺍﻟﺮَّﺣِﻴﻢُ মুত্তাকীরা বাগ-বাগিচা ও নেয়ামতের মধ্যে থাকবে। তারা
উপভোগ করবে তাদের রব তাদেরকে যা দেবেন, আর তাদের রব
তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে। (তাদেরকে বলা
হবে) তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর, তোমরা যে আমল
করতে তার বিনিময়ে। তারা সারিবদ্ধ পালঙ্কে হেলান দিয়ে বসবে;
আর আমি তাদেরকে বিয়ে দিব ডাগরচোখা হূরদের সাথে। এবং যারা
ঈমান এনেছে আর তাদের সন্তানরা ঈমানসহ তাদেরকে অনুসরণ
করেছে, আমি তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং
তাদের আমলের কোন অংশই আমি কমাব না, প্রত্যেক ব্যক্তিই তার
নিজ কৃতকর্মের জন্য দায়ী। আর আমি তাদেরকে খুব বেশি করে দেব
ফল-মূল এবং গোশত যা তারা পছন্দ করবে। তারা পরস্পরের মধ্যে
পানপাত্র বিনিময় করবে; সেখানে থাকবে না কোন বেহুদা কথাবার্তা
এবং কোন পাপ কাজ। আর তাদের সেবায় চারপাশে ঘুরবে বালকদল;
যেন তারা সুরক্ষিত মুক্তা। আর তারা একে অপরের দিকে মুখোমুখি
হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, ‘নিশ্চয় পূর্বে আমরা আমাদের
পরিবারের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম।’ ‘অবশেষে আল্লাহ
আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং ঝলছে দেওয়া আগুনের শাস্তি
থেকে আমাদেরকে রক্ষা করেছেন।’ নিশ্চয় পূর্বে আমরা তাঁকে আহবান
করতাম; নিশ্চয় তিনি অনুগ্রহকারী, পরম দয়ালু। আত-তুর,
৫২/১৭-২৮
ﺍﻷﺧِﻼﺀُ ﻳَﻮْﻣَﺌِﺬٍ ﺑَﻌْﻀُﻬُﻢْ ﻟِﺒَﻌْﺾٍ ﻋَﺪُﻭٌّ ﺇِﻻ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴﻦَ ﻳَﺎ ﻋِﺒَﺎﺩِ ﻻ ﺧَﻮْﻑٌ
ﻋَﻠَﻴْﻜُﻢُ ﺍﻟْﻴَﻮْﻡَ ﻭَﻻ ﺃَﻧْﺘُﻢْ ﺗَﺤْﺰَﻧُﻮﻥَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺑِﺂﻳَﺎﺗِﻨَﺎ ﻭَﻛَﺎﻧُﻮﺍ ﻣُﺴْﻠِﻤِﻴﻦَ
ﺍﺩْﺧُﻠُﻮﺍ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺃَﻧْﺘُﻢْ ﻭَﺃَﺯْﻭَﺍﺟُﻜُﻢْ ﺗُﺤْﺒَﺮُﻭﻥَ ﻳُﻄَﺎﻑُ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﺑِﺼِﺤَﺎﻑٍ ﻣِﻦْ
ﺫَﻫَﺐٍ ﻭَﺃَﻛْﻮَﺍﺏٍ ﻭَﻓِﻴﻬَﺎ ﻣَﺎ ﺗَﺸْﺘَﻬِﻴﻪِ ﺍﻷﻧْﻔُﺲُ ﻭَﺗَﻠَﺬُّ ﺍﻷﻋْﻴُﻦُ ﻭَﺃَﻧْﺘُﻢْ
ﻓِﻴﻬَﺎ ﺧَﺎﻟِﺪُﻭﻥَ ﻭَﺗِﻠْﻚَ ﺍﻟْﺠَﻨَّﺔُ ﺍﻟَّﺘِﻲ ﺃُﻭﺭِﺛْﺘُﻤُﻮﻫَﺎ ﺑِﻤَﺎ ﻛُﻨْﺘُﻢْ ﺗَﻌْﻤَﻠُﻮﻥَ
ﻟَﻜُﻢْ ﻓِﻴﻬَﺎ ﻓَﺎﻛِﻬَﺔٌ ﻛَﺜِﻴﺮَﺓٌ নিদেস
ﻣِﻨْﻬَﺎ ﺗَﺄْﻛُﻠُﻮﻥَ বন্ধুরা একে অপরের শত্রু হবে কেবলমাত্র মুত্তাকীরা
ছাড়া। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোন ভয় নেই আর তোমরা
চিন্তিতও হবে না। যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাসী
ছিল (অর্থাৎ মুমিন ছিল) আর তারা ছিল (অনুগত) মুসলিম।
(তাদেরকে বলা হবে) তোমরা ও তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে
প্রবেশ কর। তাদের কাছে স্বর্ণখচিত থালা ও পানপাত্র চক্রাকারে
পরিবেশন করা হবে, সেখানে মন যা চাইবে, আর চোখ যাতে তৃপ্ত
হবে তাই থাকবে এবং তোমরা সেখানে চিরকাল থাকবে। আর এই সেই
জান্নাত যার উত্তরাধীকারী তোমাদেরকে করা হয়েছে, তোমরা যে
আমল করেছিলে তার বদলে। তোমাদের জন্য তার মধ্যে থাকবে
প্রচুর ফলমূল তা থেকে তোমরা খাবে। আয-যুখরুফ, ৪৩/৬৭-৭৩

✕
আল্লাহভীরু, মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের
জান্নাতের কিছু বিবরণ
আল্লাহভীরু, মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের জান্নাতের কিছু বিবরণ

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.