আল্লাহ কি নিরাকার পর্ব - ১ | শরিফ গাজী অফিসিয়াল

আল্লাহ কি নিরাকার পর্ব - ১

>>>> আল্লাহ কি নিরাকার? <<<<[ধারাবাহিক পর্ব - ১]
[বিশেষ দ্রষ্টব্য: অহেতুক কমেন্টস করবেন না। কুরআনের আয়াতগুলো
পড়ে বুঝার চেষ্টা করুন আর সত্যকে উপলব্ধি করার চেষ্টা করুন,
আল্লাহ আমাদের সঠিক তথ্য বুঝার তৌফিক দান করুন, আমীন]।
আল্লাহ তা‘আলার আকার আছে, তিনি নিরাকার নন। নিরাকার অর্থ যা
দেখে না, শুনে না। কিন্তু আল্লাহ সবকিছু দেখেন, শোনেন। তিনি এ
বিশ্বজাহান ও সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা, নিয়ন্তা ও পরিচালক।
তিনি মানুষকে রিযিক দান করেন, রোগাক্রান্ত করেন ও আরোগ্য দান
করেন। সুতরাং তাঁর আকার নেই, একথা স্বীকার করা তাঁর অস্তিত্বকে
অস্বীকার করারই নামান্তর।
আল্লাহ শুনেন, দেখেন, উপকার-ক্ষতি, কল্যাণ-অকল্যাণ বিধান করেন।
তিনি জীবন-মৃত্যুর মালিক, সকল সমস্যার একমাত্র সমাধানদাতা।
সুতরাং মহান আল্লাহ নিরাকার নন; বরং তাঁর আকার আছে।
(১) আল্লাহ বলেন, ﻟَﻴْﺲَ ﻛَﻤِﺜْﻠِﻪِ ﺷَﻲْﺀٌ ﻭَﻫُﻮَ ﺍﻟﺴَّﻤِﻴْﻊُ ﺍﻟﺒَﺼِﻴْﺮُ . ‘কোন
কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা’ (শূরা ৪২/১১)।
(২) আল্লাহ তা‘আলা আরো বলেন, ﺇِﻥَّ ﺍﻟﻠﻪَ ﻛَﺎﻥَ ﺳَﻤِﻴْﻌﺎً ﺑَﺼِﻴْﺮﺍً .
‘নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা’ (নিসা ৪/৫৮)।
(৩) অন্যত্র আল্লাহ বলেন,
ﺫَٰﻟِﻚَ ﺑِﺄَﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻳُﻮﻟِﺞُ ﺍﻟﻠَّﻴْﻞَ ﻓِﻲ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ ﻭَﻳُﻮﻟِﺞُ ﺍﻟﻨَّﻬَﺎﺭَ ﻓِﻲ ﺍﻟﻠَّﻴْﻞِ ﻭَﺃَﻥَّ
ﺍﻟﻠَّﻪَ ﺳَﻤِﻴﻊٌ ﺑَﺼِﻴﺮٌ
‘ওটা এজন্য যে, আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করেন দিবসের মধ্যে এবং
দিবসকে প্রবিষ্ট করেন রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা,
সম্যক দ্রষ্টা’ (হজ্জ ২২/৬১)।
সুতরাং, উপরোক্ত আয়াতগুলোর আলোকে বলা যায় যে, সৃষ্টির সেরা
মানবজাতির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত হল ঈমান গ্রহন করা । আর
ঈমান গ্রহনের পূর্বশর্ত হল আল্লাহ্ রব্বুল আলামীনের সঠিক পরিচয়
জানা । তাই সৃষ্টির সেরা হিসেবে আমাদের সর্বপ্রথম স্রষ্টা সম্পর্কে
জানতে হবে । এ প্রসঙ্গে আল্লাহ্ রব্বুল আলামীন পবিত্র কোরআনে
বলছেনঃ "সুতরাং জান সেই আল্লাহ্কে যিনি ছাড়া কোন ইলাহ নেই
।" [সূরা-মুহাম্মদ,আয়াত-১৯]। অথচ দুঃখজনক হলেও সত্য যে
অধিকাংশ মানুষ আল্লাহ্ সম্পর্কে সঠিক ধারণা রাখে না।
>>>> আল্লাহ্র সঠিক পরিচয় জানবেন কেন? <<<<
• (ক) আল্লাহ্ সম্পর্কে ভ্রান্ত আক্বীদা বর্জনের জন্যে
• (খ) আল্লাহর প্রতি সঠিক আক্বীদা রাখার জন্যে।
• (গ) আল্লাহ্র সাথে কাউকে শরীক না করার জন্য।
• (ঘ) ভয়াবহ পরীক্ষার প্রস্তুতির জন্য।
আল্লাহ্ রব্বুল আলামীনের প্রতি ভ্রান্ত আক্বীদাহ বাদ না দিলে
কঠিন শাস্তি পেতে হবে । আল্লাহ্ বলেনঃ
ﻭَﻳُﻌَﺬِّﺏَ ﺍﻟْﻤُﻨَﺎﻓِﻘِﻴﻦَ ﻭَﺍﻟْﻤُﻨَﺎﻓِﻘَﺎﺕِ َِﻭَﺍﻟْﻤُﺸْﺮِﻛِﻴﻦ ﻭَﺍﻟْﻤُﺸْﺮِﻛَﺎﺕ ﺍﻟﻈَّﺎﻧِّﻴﻦَ
ﺑِﺎﻟﻠَّﻪِ ﻇَﻦَّ ﺍﻟﺴَّﻮْﺀِ ۚ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﺩَﺍﺋِﺮَﺓُ ﺍﻟﺴَّﻮْﺀِ ۖ ﻭَﻏَﻀِﺐَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻬِﻢْ
ﻭَﻟَﻌَﻨَﻬُﻢْ ﻭَﺃَﻋَﺪَّ ﻟَﻬُﻢْ ﺟَﻬَﻨَّﻢَ ۖ ﻭَﺳَﺎﺀَﺕْ ﻣَﺼِﻴﺮًﺍ
"আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক নারী-পুরুষ ও মুশরিক
নারী-পুরুষকে যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে; তাদের
উপরই অনিষ্টতা আপতিত হয়। আর আল্লাহ তাদের উপর রাগ করেছেন
এবং তাদেরকে লা‘নত করেছেন, আর তাদের জন্য প্রস্তুত করেছেন
জাহান্নাম; এবং গন্তব্য হিসেবে তা কতইনা নিকৃষ্ট!" [সুরা-ফাতহ,
আয়াত-৬]
খুবই আশ্চর্য বিষয় অধিকাংশ মুসলিম এর আক্বীদাহ সঠিক না । তারা
সঠিকভাবে আল্লাহ্কে চেনেন না ।
আল্লাহ সুবাহানাহুয়াতাআলা কোরআনে তাঁর সিফাতে যাত এবং গুনাবলী
বর্ণনা করেছেন তাঁর নিজস্ব সত্তার বর্ণনায় হাত,পা, মুখ, দৃষ্টিশক্তি
, শ্রবণ শক্তি, তাঁর সন্তুষ্টি ও ক্রোধ-ইত্যাদি উল্লেখ করছেন।
রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ্র স্বত্তা
গুনাবলীর বর্ণনা করেছেন। মুসলিমগণ যে আল্লাহ্র ইবাদত করে তাঁর
কোন মূর্তি নেই । তাই যেসব মুসলিম সঠিক আক্বীদার খবর রাখে না
তারা হিন্দুদের সাকার বা মূর্তিমান দেবতার বিপরীতে নিরাকার
আল্লাহ্র ধারনা গ্রহন করেছে। এজন্যই পাক-ভারত উপমহাদেশে
প্রায়ই শুনা যায়, আল্লাহ্ নিরাকার এবং সর্বত্র বিরাজমান-এ বিশ্বাস
হিন্দু ধর্মের মূল বিশ্বাসঃ ব্রহ্ম একক, অদ্বিতীয় , নির্গুণ । তিনি
নিরাকার ও সর্বত্র বা সর্বভূতে বিরাজমান ! [স্রীমদ্ভগবত গীতা
যথাযথ; কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শীল অভয়চরনাবিন্দু ভক্তি বেদান্ত
স্বামী প্রভুপাদ কতৃক সম্পাদিত,অনুবাদঃ শ্রীমদ ভক্তিচারু ।
ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট , মায়াপুর]। অথচ কোরআন ও সহীহ হাদীস
থেকে আল্লাহ্ সুবাহানাহুয়াতালার আকার রয়েছে তা প্রমানিত যার কিছু
আয়াতসমূহ উপরে আলোচিত হয়েছে।
যাই হোক, কোরআন মাজিদের বিভিন্ন আয়াত ও রাসুল (সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) এর হাদিসে আল্লাহ্ সুবাহানাহুয়াতালার
চেহারা,হাত,পা,চক্ষু,যাত বা সত্তা, সুরাত বা আকারের উল্লেখ হয়েছে
যার অর্থ স্পষ্ট । এর মাধ্যমে আল্লাহ্র নির্দিষ্ট আকার আকৃতি আছে
বলে পাওয়া যায়। যারা বলে আল্লাহ্ নিরাকার তারা মূলত কোরআনের
এসব আয়াতকে অস্বীকার করার মত স্পর্ধা প্রদর্শন করে থাকে। কারন
যিনি নিরাকার তাঁর এসব কিছু থাকার কথা নয়। আর তাছাড়া আল্লাহর
সাথে সৃষ্টজীবের সাদৃশ্য করা হারাম। কারণ (১) আল্লাহর যাত-ছিফাত
তথা আল্লাহ তা‘আলার সত্তা ও গুণ-বৈশিষ্ট্য এবং সৃষ্টজীবের গুণ-
বৈশিষ্ট্য এক নয়। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা তার
জন্যই প্রযোজ্য। আল্লাহ তা‘আলা সর্বদা জীবিত আছেন ও থাকবেন।
কিন্তু সৃষ্টিকুলকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে কি করে আল্লাহর
সাথে সৃষ্টজীবের তুলনা করা যায়?
(২) সৃষ্টিকর্তাকে সৃষ্টির সাথে সাদৃশ্য করায় সৃষ্টিকর্তার মান-ইয্যত
নষ্ট হয়। ত্রুটিযুক্ত সৃষ্টজীবের সঙ্গে মহান আল্লাহকে তুলনা করা
হ’লে সৃষ্টিকর্তা আল্লাহকে ত্রুটিযুক্ত করা হয়।
(৩) স্রষ্টা ও সৃষ্টজীবের নাম-গুণ আছে। কিন্তু উভয়ের প্রকৃতি এক
নয়।
আল্লাহ তা‘আলার আকার আছে, তিনি নিরাকার নন। তিনি শুনেন,
দেখেন এবং তাঁর হাত, পা, চেহারা, চোখ ইত্যাদি আছে। [চলব...] —

✕
আল্লাহ কি নিরাকার  পর্ব - ১
আল্লাহ কি নিরাকার পর্ব - ১

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.