কুর‘আন-সুন্নাহ্ থেকে নির্বাচিত দো‘আ সমূহ | শরিফ গাজী অফিসিয়াল

কুর‘আন-সুন্নাহ্ থেকে নির্বাচিত দো‘আ সমূহ

কুর‘আন-সুন্নাহ্ থেকে নির্বাচিত দো‘আ সমূহ
• কুরআনের নির্বাচিত দো‘আ:
-১ ﴿ ﺭَﺑَّﻨَﺎ ﻇَﻠَﻤۡﻨَﺎٓ ﺃَﻧﻔُﺴَﻨَﺎ ﻭَﺇِﻥ ﻟَّﻢۡ ﺗَﻐۡﻔِﺮۡ ﻟَﻨَﺎ ﻭَﺗَﺮۡﺣَﻤۡﻨَﺎ ﻟَﻨَﻜُﻮﻧَﻦَّ
ﻣِﻦَ ﭐﻟۡﺨَٰﺴِﺮِﻳﻦَ ٣٢ ﴾ ‏[ ﺍﻻﻋﺮﺍﻑ: ٣٢ ‏]
(১) ‘হে আমাদের রব, আমরা নিজদের উপর যুল্ম করেছি। আর যদি
আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে
অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’
[1]
-২ ﴿ ﺭَّﺏِّ ﭐﻏۡﻔِﺮۡ ﻟِﻲ ﻭَﻟِﻮَٰﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻤَﻦ ﺩَﺧَﻞَ ﺑَﻴۡﺘِﻲَ ﻣُﺆۡﻣِﻨٗﺎ
ﻭَﻟِﻠۡﻤُﺆۡﻣِﻨِﻴﻦَ ﻭَﭐﻟۡﻤُﺆۡﻣِﻨَٰﺖِۖ ﻭَﻟَﺎ ﺗَﺰِﺩِ ﭐﻟﻈَّٰﻠِﻤِﻴﻦَ ﺇِﻟَّﺎ ﺗَﺒَﺎﺭَۢﺍ ٨٢ ﴾ ‏[ :ﺡﻮﻧ ٨٢‏]
(২) ‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে
ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন
এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’[2]
-৩ ﴿ ﺭَﺏِّ ﭐﺟۡﻌَﻠۡﻨِﻲ ﻣُﻘِﻴﻢَ ﭐﻟﺼَّﻠَﻮٰﺓِ ﻭَﻣِﻦ ﺫُﺭِّﻳَّﺘِﻲۚ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺗَﻘَﺒَّﻞۡ
ﺩُﻋَﺎٓﺀِ ٠٤ ﺭَﺑَّﻨَﺎ ﭐﻏۡﻔِﺮۡ ﻟِﻲ ﻭَﻟِﻮَٰﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻠۡﻤُﺆۡﻣِﻨِﻴﻦَ ﻳَﻮۡﻡَ ﻳَﻘُﻮﻡُ ﭐﻟۡﺤِﺴَﺎﺏُ
١٤ ﴾ ‏[ ﺍﺑﺮﺍﻫﻴﻢ: ٠٤،  ١٤ ‏]
(৩) ‘হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার
বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের রব, আর আমার দো‘আ কবুল
করুন। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি
আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন।’ [3]
-৪ ﴿ ﺭَّﺑَّﻨَﺎ ﻋَﻠَﻴۡﻚَ ﺗَﻮَﻛَّﻠۡﻨَﺎ ﻭَﺇِﻟَﻴۡﻚَ ﺃَﻧَﺒۡﻨَﺎ ﻭَﺇِﻟَﻴۡﻚَ ﭐﻟۡﻤَﺼِﻴﺮُ ٤
﴾ ‏[ :ﺔﻨﺤﺘﻤﻤﻟﺍ ٤‏]
(৪) ‘হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ওপরই ভরসা করি,
আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।’ [4]
-৫ ﴿ ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠۡﻌَﻠۡﻨَﺎ ﻓِﺘۡﻨَﺔٗ ﻟِّﻠَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍْ ﻭَﭐﻏۡﻔِﺮۡ ﻟَﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎٓۖ ﺇِﻧَّﻚَ
ﺃَﻧﺖَ ﭐﻟۡﻌَﺰِﻳﺰُ ﭐﻟۡﺤَﻜِﻴﻢُ ٥ ﴾ ‏[ :ﺔﻨﺤﺘﻤﻤﻟﺍ ٥‏]
(৫) ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র
বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয়
আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ [5]
-৬ ﴿ ﻗَﺎﻝَ ﺭَﺏِّ ﭐﺷۡﺮَﺡۡ ﻟِﻲ ﺻَﺪۡﺭِﻱ ٥٢ ﻭَﻳَﺴِّﺮۡ ﻟِﻲٓ ﺃَﻣۡﺮِﻱ ٦٢
ﻭَﭐﺣۡﻠُﻞۡ ﻋُﻘۡﺪَﺓٗ ﻣِّﻦ ﻟِّﺴَﺎﻧِﻲ ٧٢ ﴾ ‏[ ﻃﻪ: ٥٢، ٧٢‏]
(৬) ‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন। এবং আমার কাজ
সহজ করে দিন। আর আমার জিহবার জড়তা দূর করে দিন।’ [6]
-৭﴿ ﺭَﺑَّﻨَﺎٓ ﺀَﺍﻣَﻨَّﺎ ﺑِﻤَﺎٓ ﺃَﻧﺰَﻟۡﺖَ ﻭَﭐﺗَّﺒَﻌۡﻨَﺎ ﭐﻟﺮَّﺳُﻮﻝَ ﻓَﭑﻛۡﺘُﺒۡﻨَﺎ ﻣَﻊَ
ﭐﻟﺸَّٰﻬِﺪِﻳﻦَ ٣٥ ﴾ ‏[ﺍﻝ ﻋﻤﺮﺍﻥ: ٣٥ ‏]
(৭) ‘হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা
ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে
সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।’ [7]
-৮ ﴿ ﻓَﻘَﺎﻟُﻮﺍْ ﻋَﻠَﻰ ﭐﻟﻠَّﻪِ ﺗَﻮَﻛَّﻠۡﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠۡﻌَﻠۡﻨَﺎ ﻓِﺘۡﻨَﺔٗ ﻟِّﻠۡﻘَﻮۡﻡِ
ﭐﻟﻈَّٰﻠِﻤِﻴﻦَ ٥٨ ﻭَﻧَﺠِّﻨَﺎ ﺑِﺮَﺣۡﻤَﺘِﻚَ ﻣِﻦَ ﭐﻟۡﻘَﻮۡﻡِ ﭐﻟۡﻜَٰﻔِﺮِﻳﻦَ ٦٨ ﴾ ‏[ :ﺲﻧﻮﻳ
٥٨، ٦٨‏]
(৮) ‘তখন তারা বলল, ‘আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। হে
আমাদের রব, আপনি আমাদেরকে যালিম কওমের ফিতনার পাত্র
বানাবেন না। আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওম থেকে
নাজাত দিন।’ [8]
-৯ ﴿ ﺭَﺑَّﻨَﺎ ﭐﻏۡﻔِﺮۡ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﺇِﺳۡﺮَﺍﻓَﻨَﺎ ﻓِﻲٓ ﺃَﻣۡﺮِﻧَﺎ ﻭَﺛَﺒِّﺖۡ ﺃَﻗۡﺪَﺍﻣَﻨَﺎ
ﻭَﭐﻧﺼُﺮۡﻧَﺎ ﻋَﻠَﻰ ﭐﻟۡﻘَﻮۡﻡِ ﭐﻟۡﻜَٰﻔِﺮِﻳﻦَ ٧٤١ ﴾ ‏[ﺍﻝ :ﻥﺍﺮﻤﻋ ٧٤١‏]
(৯) ‘হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের
সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পদসমূহকে, আর
কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন’। [9]
-১০ ﴿ ﺭَّﺏِّ ﭐﻏۡﻔِﺮۡ ﻭَﭐﺭۡﺣَﻢۡ ﻭَﺃَﻧﺖَ ﺧَﻴۡﺮُ ﭐﻟﺮَّٰﺣِﻤِﻴﻦَ ٨١١
﴾ ‏[:ﻥﻮﻨﻣﺆﻤﻟﺍ ٨١١ ‏]
(১০) ‘হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই
সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ [10]
-১১ ﴿ ﺭَﺑَّﻨَﺎٓ ﺀَﺍﺗِﻨَﺎ ﻓِﻲ ﭐﻟﺪُّﻧۡﻴَﺎ ﺣَﺴَﻨَﺔٗ ﻭَﻓِﻲ ﭐﻟۡﺄٓﺧِﺮَﺓِ ﺣَﺴَﻨَﺔٗ ﻭَﻗِﻨَﺎ
ﻋَﺬَﺍﺏَ ﭐﻟﻨَّﺎﺭِ ١٠٢ ﴾ ‏[ :ﺓﺮﻘﺒﻟﺍ ١٠٢‏]
(১১) হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর
আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা
করুন।[11]
-১২ ﴿ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺆَﺍﺧِﺬۡﻧَﺎٓ ﺇِﻥ ﻧَّﺴِﻴﻨَﺎٓ ﺃَﻭۡ ﺃَﺧۡﻄَﺄۡﻧَﺎۚ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻟَﺎ ﺗَﺤۡﻤِﻞۡ
ﻋَﻠَﻴۡﻨَﺎٓ ﺇِﺻۡﺮٗﺍ ﻛَﻤَﺎ ﺣَﻤَﻠۡﺘَﻪُۥ ﻋَﻠَﻰ ﭐﻟَّﺬِﻳﻦَ ﻣِﻦ ﻗَﺒۡﻠِﻨَﺎۚ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻟَﺎ ﺗُﺤَﻤِّﻠۡﻨَﺎ ﻣَﺎ
ﻟَﺎ ﻃَﺎﻗَﺔَ ﻟَﻨَﺎ ﺑِﻪِۦۖ ﻭَﭐﻋۡﻒُ ﻋَﻨَّﺎ ﻭَﭐﻏۡﻔِﺮۡ ﻟَﻨَﺎ ﻭَﭐﺭۡﺣَﻤۡﻨَﺎٓۚ ﺃَﻧﺖَ ﻣَﻮۡﻟَﻯٰﻨَﺎ
ﻓَﭑﻧﺼُﺮۡﻧَﺎ ﻋَﻠَﻰ ﭐﻟۡﻘَﻮۡﻡِ ﭐﻟۡﻜَٰﻔِﺮِﻳﻦَ ٦٨٢ ﴾ ‏[ :ﺓﺮﻘﺒﻟﺍ ٦٨٢‏]
(১২) ‘হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন
আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব,
আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের
নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা
করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক।
অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’
[12]
-১৩ ﴿ ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍۡ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌۡﺪَ ﺇِﺫۡ ﻫَﺪَﻳۡﺘَﻨَﺎ ﻭَﻫَﺐۡ ﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ
ﺭَﺣۡﻤَﺔًۚ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﭐﻟۡﻮَﻫَّﺎﺏُ ٨ ﴾ ‏[ﺍﻝ :ﻥﺍﺮﻤﻋ ٨‏]
(১৩) ‘হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের
অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে
রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।’ [13]
-১৪ ﴿ ﻭَﭐﻟَّﺬِﻳﻦَ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐۡ ﻟَﻨَﺎ ﻣِﻦۡ ﺃَﺯۡﻭَٰﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّٰﺘِﻨَﺎ ﻗُﺮَّﺓَ
ﺃَﻋۡﻴُﻦٖ ﻭَﭐﺟۡﻌَﻠۡﻨَﺎ ﻟِﻠۡﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ ٤٧ ﴾ ‏[:ﻥﺎﻗﺮﻔﻟﺍ ٣٧‏]
(১৪) ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি
দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে
মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’। [14]
-১৫ ﴿ ﺭَﺑَّﻨَﺎ ﭐﻏۡﻔِﺮۡ ﻟَﻨَﺎ ﻭَﻟِﺈِﺧۡﻮَٰﻧِﻨَﺎ ﭐﻟَّﺬِﻳﻦَ ﺳَﺒَﻘُﻮﻧَﺎ ﺑِﭑﻟۡﺈِﻳﻤَٰﻦِ ﻭَﻟَﺎ
ﺗَﺠۡﻌَﻞۡ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻨَﺎ ﻏِﻠّٗﺎ ﻟِّﻠَّﺬِﻳﻦَ ﺀَﺍﻣَﻨُﻮﺍْ ﺭَﺑَّﻨَﺎٓ ﺇِﻧَّﻚَ ﺭَﺀُﻭﻑٞ ﺭَّﺣِﻴﻢٌ ٠١
﴾ ‏[ ﺍﻟﺤﺸﺮ: ٠١‏]
(১৫) ‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে
আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা
ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন
না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।[15]
-১৬ ﴿ ﺭَﺑَّﻨَﺎٓ ﺃَﺗۡﻤِﻢۡ ﻟَﻨَﺎ ﻧُﻮﺭَﻧَﺎ ﻭَﭐﻏۡﻔِﺮۡ ﻟَﻨَﺎٓۖ ﺇِﻧَّﻚَ ﻋَﻠَﻰٰ ﻛُﻞِّ ﺷَﻲۡﺀٖ ﻗَﺪِﻳﺮٞ
٨ ﴾ ‏[:ﻢﻳﺮﺤﺘﻟﺍ ٨‏]
(১৬) ‘হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন
এবং আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান।’
[16]
-১৭ ﴿ ﺭَﺑَّﻨَﺎٓ ﺇِﻧَّﻨَﺎٓ ﺀَﺍﻣَﻨَّﺎ ﻓَﭑﻏۡﻔِﺮۡ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﭐﻟﻨَّﺎﺭِ ٦١
﴾ ‏[ﺍﻝ ﻋﻤﺮﺍﻥ: ٦١ ‏]
(১৭) ‘হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের
পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা
করুন’। [17]
-১৮ ﴿ﺭَﺏِّ ﭐﺟۡﻌَﻞۡ ﻫَٰﺬَﺍ ﭐﻟۡﺒَﻠَﺪَ ﺀَﺍﻣِﻨٗﺎ ﻭَﭐﺟۡﻨُﺒۡﻨِﻲ ﻭَﺑَﻨِﻲَّ ﺃَﻥ ﻧَّﻌۡﺒُﺪَ
ﭐﻟۡﺄَﺻۡﻨَﺎﻡَ ٥٣﴾ ‏[:ﻢﻴﻫﺍﺮﺑﺍ ٥٣‏]
(১৮) ‘হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে
ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন’। [18]
-১৯ ﴿ ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠۡﻌَﻠۡﻨَﺎ ﻣَﻊَ ﭐﻟۡﻘَﻮۡﻡِ ﭐﻟﻈَّٰﻠِﻤِﻴﻦَ ٧٤ ﴾ ‏[ :ﻑﺍﺮﻋﻻﺍ
٧٤‏]
(১৯) ‘হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন
না’। [19]
-২০ ﴿ ﺣَﺴۡﺒِﻲَ ﭐﻟﻠَّﻪُ ﻟَﺎٓ ﺇِﻟَٰﻪَ ﺇِﻟَّﺎ ﻫُﻮَۖ ﻋَﻠَﻴۡﻪِ ﺗَﻮَﻛَّﻠۡﺖُۖ ﻭَﻫُﻮَ ﺭَﺏُّ
ﭐﻟۡﻌَﺮۡﺵِ ﭐﻟۡﻌَﻈِﻴﻢِ ٩٢١ ﴾ ‏[ :ﺔﺑﻮﺘﻟﺍ ٩٢١‏]
(২০) ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ
নেই। আমি তাঁরই উপর তাওয়াক্কুল করেছি। আর তিনিই মহাআরশের
রব।’ [20]
• হাদীসের নির্বাচিত দো‘আ:
.1 ‏«ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﺎ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ ﻭَﺷُﻜْﺮِﻙَ ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒَﺎﺩَﺗِﻚَ‏»
(১) ‘হে আল্লাহ! তোমার যিকর করার, তোমার শুকরিয়া জ্ঞাপন করার
এবং তোমার ইবাদত সঠিক ও সুন্দরভাবে সম্পাদন করার কাজে আমাকে
সহায়তা কর।’ [21]
.2 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﺒُﺨْﻞِ، ﻭَﺃُﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ
ﺍﻟْﺠُﺒْﻦِ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣﻦ ﺃَﻥْ ﺃُﺭَﺩَّ ﺇِﻟَﻰ ﺃَﺭْﺫَﻝِ ﺍﻟْﻌُﻤُﺮِ، ﻭَﺃُﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ
ﺍﻟﺪُّﻧْﻴَﺎ، ﻭَ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ‏».
(২) ‘হে আল্লাহ! আমি আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে এবং আশ্রয় চাচ্ছি
কাপুরুষতা থেকে। আর আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে।
দুনিয়ার ফিতনা-ফাসাদ ও কবরের আযাব থেকে।’[22]
.3 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﻇَﻠَﻤْﺖُ ﻧَﻔْﺴِﻲ ﻇُﻠْﻤﺎً ﻛَﺜِﻴﺮﺍً، ﻭَﻻَ ﻳَﻐْﻔِﺮُ
ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ، ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻣَﻐْﻔِﺮَﺓً ﻣِﻦْ ﻋِﻨْﺪِﻙَ، ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ
ﺍﻟْﻐَﻔُﻮﺭُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ ‏»
(৩) ‘হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি
আর তুমি ছাড়া গুনাহ্সমূহ কেউই মাফ করতে পারে না। সুতরাং তুমি
তোমার নিজ গুণে মার্জনা করে দাও এবং আমার প্রতি তুমি রহম কর।
তুমি তো মার্জনাকারী ও দয়ালু।’ [23]
.4 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺣَﺒِّﺐْ ﺇِﻟَﻴْﻨَﺎ ﺍﻹِِﻳﻤَﺎﻥَ ﻭَﺯَﻳِّﻨْﻪُ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻨَﺎ، ﻭَﻛَﺮِّﻩْ
ﺇِﻟَﻴْﻨَﺎ ﺍﻟْﻜُﻔْﺮَ ﻭَﺍﻟْﻔُﺴُﻮﻕَ ﻭَﺍﻟْﻌِﺼْﻴَﺎﻥَ، ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻣِﻦَ ﺍﻟﺮَّﺍﺷِﺪِﻳﻦَ، ﺍَﻟﻠَّﻬُﻢَّ
ﺗَﻮَﻓَّﻨَﺎ ﻣُﺴْﻠِﻤِﻴﻦَ ﻭَﺃَﺣْﻴِﻨَﺎ ﻣُﺴْﻠِﻤِﻴﻦَ، ﻭَﺃَﻟْﺤِﻘْﻨَﺎ ﺑِﺎﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ ﻏَﻴْﺮَ ﺧَﺰَﺍﻳَﺎ ﻭَﻻَ
ﻣَﻔْﺘُﻮﻧِﻴﻦَ ‏».
(৪) ‘হে আল্লাহ! তুমি ঈমানকে আমাদের নিকট সুপ্রিয় করে দাও এবং
তা আমাদের অন্তরে সুশোভিত করে দাও। কুফর, অবাধ্যতা ও
পাপাচারকে আমাদের অন্তরে ঘৃণিত করে দাও, আর আমাদেরকে হেদায়েত
প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নাও। হে আল্লাহ! আমাদেরকে মুসলমান
হিসেবে মৃত্যু দাও। আমাদের মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখ। লাঞ্ছিত ও
বিপর্যস্ত না করে আমাদেরকে সৎকর্মশীলদের সাথে সম্পৃক্ত কর।
[24]
.5 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺣْﻤَﺘَﻚَ ﺃَﺭْﺟُﻮ، ﻓَﻼَ ﺗَﻜِﻠْﻨِﻲ ﺇِﻟَﻰ ﻧَﻔْﺴِﻲ ﻃَﺮْﻓَﺔَ
ﻋَﻴْﻦٍ، ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﺷَﺄْﻧِﻲ ﻛُﻠَّﻪُ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ ‏».
(৫) হে আল্লাহ! তোমারই রহমতের আকাঙ্ক্ষী আমি। সুতরাং এক
পলকের জন্যও তুমি আমাকে আমার নিজের ওপর ছেড়ে দিয়ো না। তুমি
আমার সমস্ত বিষয় সুন্দর করে দাও। তুমি ভিন্ন প্রকৃত কোনো
মা‘বুদ নেই। [25]
.6 ‏« ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻌَﻈِﻴﻢُ، ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﺭَﺏُّ
ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻜَﺮِﻳْﻢِ، ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﺭَﺏُّ ﺍﻟﺴَّﻤَﻮَﺍﺕِ ﻭَﺭَﺏُّ ﺍﻷَﺭْﺽِ ﺭَﺏُّ
ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ‏» .
(৬) আল্লাহ ছাড়া কোনো মা‘বুদ নেই, যিনি সহনশীল, মহীয়ান।
আল্লাহ ছাড়া কোনো মা‘বুদ নেই, যিনি সুমহান আরশের রব। আল্লাহ
ছাড়া কোনো মা‘বুদ নেই। তিনি আকাশমণ্ডলীর রব, যমিনের রব এবং
সুমহান আরশের রব।[26]
.7 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻷَﻭَّﻝُ ﻓَﻠَﻴْﺲَ ﻗَﺒْﻠَﻚَ ﺷَﻲْﺀٌ، ﻭَﺃَﻧْﺖَ ﺍﻵﺧِﺮُ
ﻓَﻠَﻴْﺲَ ﺑَﻌْﺪَﻙَ ﺷَﻲْﺀٌ، ﻭَﺃَﻧْﺖَ ﺍﻟﻈَّﺎﻫِﺮُ ﻓَﻠَﻴْﺲَ ﻓَﻮْﻗَﻚَ ﺷَﻲْﺀٌ، ﻭَﺃَﻧْﺖَ
ﺍﻟْﺒَﺎﻃِﻦُ ﻓَﻠَﻴْﺲَ ﺩُﻭﻧَﻚَ ﺷَﻲْﺀٌ، ﺍِﻗْﺾِ ﻋَﻨِّﻲ ﺍﻟﺪَّﻳْﻦَ ﻭَﺃَﻏْﻨِﻨِﻲ ﻣِﻦَ
ﺍﻟْﻔَﻘْﺮِ‏».
(৭) ‘হে আল্লাহ! তুমিই প্রথম, তোমার পূর্বে কিছু নেই। তুমিই
সর্বশেষ, তোমার পরে কিছু নেই। তুমি সবার ওপর, তোমার ওপরে
কিছুই নেই। তুমি সবচে’ কাছের, তোমার চেয়ে নিকটবর্তী কিছুই নেই;
তুমি আমার ঋণ পরিশোধ করে দাও আমাকে দারিদ্র্যমুক্ত করে
অমুখাপেক্ষী কর।’ [27]
.8 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﻛْﻔِﻨِﻲ ﺑِﺤَﻼَﻟِﻚَ ﻋَﻦْ ﺣَﺮَﺍﻣِﻚَ، ﻭَﺃَﻏْﻨِﻨِﻲ ﺑِﻔَﻀْﻠِﻚَ
ﻋَﻤَّﻦْ ﺳِﻮَﺍﻙَ ‏».
(৮) ‘হে আল্লাহ! তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার
হালাল বস্তু দিয়ে আমার প্রয়োজন মিটিয়ে দাও এবং তোমার অনুগ্রহ
দ্বারা সমৃদ্ধ করে। তুমি ভিন্ন অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী
করে দাও।’ [28]
.9 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺟَﻬَﻨَّﻢَ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ
ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﺍﻟْﻤَﺴِﻴﺢِ ﺍﻟﺪَّﺟَّﺎﻝِ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ
ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺤْﻴَﺎ ﻭَﺍﻟْﻤَﻤَﺎﺕِ ‏».
(৯) ‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব
হতে, কবরের আযাব হতে, মসিহ দাজ্জালের অনিষ্ট হতে এবং জীবন
মৃত্যুর ফেতনা হতে।’[29]
.10 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺎَﻟُﻚَ ﺑِﺄَﻧِّﻲ ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻧَّﻚَ
ﺃَﻧْﺖَ ﺍﻟﻠﻪُ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ ﺍﻷَﺣَﺪُ ﺍﻟﺼَّﻤَﺪُ ﺍﻟَّﺬِﻱ ﻟَﻢْ ﻳَﻠِﺪْ ﻭَﻟَﻢْ ﻳُﻮﻟَﺪْ، ﻭَﻟَﻢْ
ﻳَﻜُﻦْ ﻟَﻪُ ﻛُﻔْﻮًﺍ ﺃَﺣَﺪٌ‏» .
(১০) ‘হে আল্লাহ! আমি তোমার কাছে চাই; কেননা আমি সাক্ষ্য দিই
যে- তুমিই আল্লাহ। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি এক
অদ্বিতীয়। সকল কিছুই যার মুখাপেক্ষী। যিনি জন্ম দেননি এবং জন্ম
নেননি এবং যার সমকক্ষ কেউ নেই।’ [30]
.11 ‏« ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺟَﻬْﺪِ
ﺍﻟْﺒَﻼَﺀِ، ﻭَﺳُﻮﺀِ ﺍﻟْﻘَﻀَﺎﺀِ، ﻭَﻣِﻦْ ﺩَﺭَﻙِ ﺍﻟﺸَّﻘَﺎﺀِ، ﻭَﺷَﻤَﺎﺗَﺔِ ﺍﻷَﻋْﺪَﺍﺀِ‏» .
(১১) ‘হে আল্লাহ! আমি আশ্রয় প্রার্থনা করছি বিপদের কষ্ট, নিয়তির
অমঙ্গল, দুর্ভাগ্যের স্পর্শ ও বিপদে শত্রু  উপহাস হতে।’[31]
.12 ‏«ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﺸِّﻘَﺎﻕِ، ﻭَﺍﻟﻨِّﻔَﺎﻕِ، ﻭَﺳُﻮﺀِ
ﺍﻷَﺧْﻼَﻕِ‏».
(১২) ‘হে আল্লাহ! আমি সকল বিরোধ, কপটতা-মুনাফেকি এবং বদ
চরিত্র হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি।’ [32]
.13 ‏«ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﺫَﻧْﺒِﻲ ﻛُﻠَّﻪُ، ﺩِﻗَّﻪُ
ﻭَﺟِﻠَّﻪُ، ﻭَﻋَﻼَﻧِﻴَﺘَﻪُ ﻭَﺳِﺮَّﻩُ، ﻭَﺃَﻭَّﻟَﻪُ ﻭَﺁﺧِﺮَﻩُ‏» .
(১৩) ‘হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ মাফ করে দাও ছোট গুনাহ, বড়
গুনাহ, প্রকাশ্য ও গোপন গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ।’[33]
.14 ‏«ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﻫْﺪِﻧَﺎ ﻓِﻴﻤَﻦْ ﻫَﺪَﻳْﺖَ، ﻭَﻋَﺎﻓِﻨَﺎ
ﻓِﻴﻤَﻦْ ﻋَﺎﻓَﻴْﺖَ، ﻭَﺗَﻮَﻟَّﻨَﺎ ﻓِﻴﻤَﻦْ ﺗَﻮَﻟَّﻴْﺖَ، ﻭَﺑَﺎﺭِﻙْ ﻟَﻨَﺎ ﻓِﻴﻤَﺎ ﺃَﻋْﻄَﻴْﺖَ، ﻭَﻗِﻨَﺎ
ﺷَﺮَّ ﻣَﺎ ﻗَﻀَﻴْﺖَ، ﺇِﻧَّﻚَ ﺗَﻘْﻀِﻲ ﻭَﻻَ ﻳُﻘْﻀَﻰ ﻋَﻠَﻴْﻚَ، ﻭَﺇِﻧَّﻪُ ﻻَ ﻳَﺬِﻝُّ ﻣَﻦْ
ﻭَﺍﻟَﻴْﺖَ،ﻭَﻻ ﻳَﻌﺰُّ ﻣَﻦ ,َﺖﻳَﺩﺎَﻋ ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﺭﺑَّﻨَﺎ ﻭَﺗَﻌَﺎﻟَﻴْﺖَ ‏».
(১৪) ‘হে আল্লাহ! তুমি যাদেরকে হেদায়েত করেছ, আমাদেরকে তাদের
অন্তর্ভুক্ত কর। তুমি যাদেরকে নিরাপদ রেখেছ আমাদেরকে তাদের
দলভুক্ত কর। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ, আমাদেরকে তাদের
দলভুক্ত করো। তুমি আমাদেরকে যা দিয়েছ তাতে বরকত দাও। তুমি যে
অমঙ্গল নির্দিষ্ট করেছ তা হতে আমাদেরকে রক্ষা করো। কারণ তুমিই
তো ফয়সালা কর। তোমার ওপরে তো কেউ ফয়সালা করার নেই। তুমি
যার অভিভাবকত্ব গ্রহণ করেছ, সে কোনো দিন অপমানিত হবে না এবং
তুমি যার সাথে শত্রুতা করেছ, সে কখনো সম্মানিত হতে পাবে না। হে
আমাদের রব! তুমি বরকতময় ও সুমহান।’ [34]
.15 ‏«ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞْ ﻓِﻲ ﻗَﻠْﺒِﻲ ﻧُﻮﺭًﺍ، ﻭَﻓِﻲ
ﺳَﻤْﻌِﻲ ﻧُﻮﺭًﺍ، ﻭَﻓِﻲ ﺑَﺼَﺮِﻱ ﻧُﻮﺭًﺍ، ﻭَﻣِﻦْ ﺑَﻴْﻦِ ﻳَﺪَﻱَّ ﻧُﻮﺭًﺍ، ﻭَﻣِﻦْ ﺧَﻠْﻔِﻲ
ﻧُﻮﺭًﺍ، ﻭَﻋَﻦْ ﻳَﻤِﻴﻨِﻲ ﻧُﻮﺭًﺍ، ﻭَﻋَﻦْ ﺷِﻤَﺎﻟِﻲ ﻧُﻮﺭًﺍ، ﻭَﻣِﻦْ ﻓَﻮْﻗِﻲ ﻧُﻮﺭًﺍ،
ﻭَﻣِﻦْ ﺗَﺤْﺘِﻲ ﻧُﻮﺭًﺍ، ﻭَﺃَﻋْﻈِﻢْ ﻟِﻲ ﻧُﻮﺭًﺍ ﻳَﺎ ﺭَﺏَّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ‏».
(১৫) ‘হে আল্লাহ! তুমি আমার অন্তরে নূর প্রদান কর। আমার কর্ণে
নূর দাও। আমার চোখে নূর দাও। আমার সম্মুখে নূর দাও। আমার
পশ্চাতে নূর দাও। আমার ডানে নূর দাও। আমার বামে নূর দাও। আমার
ওপরে নূর দাও। আমার নিচে নূর দাও। আর হে সৃষ্টিকুলের রব, আমার
নূরকে তুমি প্রশস্ত করে দাও।’ [35]
.16 ‏« ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺛَﺒِّﺖْ ﻗَﻠْﺒِﻲ ﻋَﻠَﻰ
ﺩِﻳﻨِﻚَ ‏».
(১৬) হে অন্তরসমূহের পরিবর্তনকারী! তোমার দীনের ওপর আমার
অন্তরকে অবিচল রাখ। [36]
[1] . আরাফ ২৩।
[2] . নূহ : ২৮।
[3] . ইবরাহীম : ৪০-৪১।
[4] . মুমতাহিনা : ৪।
[5] . মুমতাহিনা : ৫।
[6] . ত্বা-হা : ২৫-২৭।
[7] . আলে-ইমরান : ৫৩।
[8] . ইউনুস : ৮৬।
[9] . আলে-ইমরান : ১৪৭।
[10] . মুমিনুন : ১১৮।
[11] . বাকারা : ২০১।
[12] . বাকারা : ২৮৬।
[13] . আলে-ইমরান : ৮।
[14] . ফুরকান : ৭৪।
[15] . হাশর : ১০।
[16] . তাহরীম : ৮।
[17] . আলে-ইমরান : ১৬।
[18] . ইবরাহীম : ৩৫।
[19] . আরাফ : ৪৭।
[20] . তওবা : ১২৯।
[21] . হাকিম : ১/৪৯৯।
[22] . বুখারী : ৫৮৮৮।
[23] . বুখারী : ৫৮৫১।
[24] . আহমদ : ১৪৯৪৫।
[25] . আবূ দাউদ : ৪৪২৬।
[26] . আহমদ : ৩২৮৬।
[27] . মুসলিম : ৪৮৮৮।
[28] . তিরমিযী : ৩৪৮৬।
[29] . মুসলিম : ৯৩০।
[30] . তিরমিযী : ৩৩৯৭।
[31] . বুখারী : ৫৮৭১।
[32] . বুখারী : ৫৩৭৬।
[33] . মুসলিম : ৭৪৫।
[34] . তিরমিযী : ৪২৬।
[35] . মুসলিম : ১২৭৯।
[36] . তিরমিযী : ৩৪৪৪।
_________________________________________________________________________________
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

কুর‘আন-সুন্নাহ্ থেকে নির্বাচিত দো‘আ সমূহ
কুর‘আন-সুন্নাহ্ থেকে নির্বাচিত দো‘আ সমূহ

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.