★কুর’আন কে ভালবাসার ফজিলত দেখুন। | শরিফ গাজী অফিসিয়াল

★কুর’আন কে ভালবাসার ফজিলত দেখুন।

★কুর’আন কে ভালবাসার ফজিলত দেখুন।
ভারত বর্ষের একটা দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাত্ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমায় এত গরীব করে কেনো দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থও যে আমার নাই। তখন ঐ ছেলেটির কান্না শুনে একজন যুবক তার দরজায় ঘা মারলো ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলেন: তুমি কাঁদছো কেনো? অতঃপর ছেলেটি তাকে বললো আমি এতই গরীব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছিনা। অতঃপর যুবকটি বললেন: তুমি কেঁদনা আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষন পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলেছিলেন: আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ওই রাতেই যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইলো না, এমনকি তার লাশ ঐ এলাকার কবরস্হানে দাফন করতেও দিবেনা বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ন অক্ষত অবস্হায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিড়ে খাবে তো দূরের কথা একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্স করেনি। এমনি ভাবেচার দিন কেটে যাবার পর ঐ এলাকার তিনজন আল্লাহ ওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা তিন জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পড়িয়ে জানাযার আয়োজন করলেন,কিন্তু এলাকাবাসী বললেন একটা মদখোরের জানাযা আমরাপড়বো না। তাই অল্প কিছু লোক নিয়েই জানাযা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভাল কাজের কথা বলতে পারবে..?যারা দৈনিক ৩ বার ফেস বুক ওপেন করেন কিন্তু একবার কোরআন শরিফ ওপেন করেন না আগামী ৩ মাসের মধ্যে তারা চরম আর্থিক কষ্ট ভোগ করতে যাচ্ছেন ।তখন একজন লোক হাত তুললেন যার কাছথেকে যুবকটি ঐ গরীব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন। দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি যদি এই পূন্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা। তখন জানাযার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটিই হল সেই কোরআন পাঠ করা ছেলেটি, অতঃপর সে উপস্হিত সবাইকে উদ্দেশ্য করে বললোঃ আজ রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য এক টিন কেরোসিন কিনে দিয়েছিলেনতিনি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করছেন। পরিশিষ্টঃ মুসলমান ভাইয়েরা ফিরে আসুন ইসলাম শরীয়তের মূল পথে বিশ্বনবীর আদর্শে জীবন গঠন করুন। কোরআনকে শক্ত করে আকড়ে ধরুন কেবলমাত্র তাহলেই আমরা আবার তামাম বিশ্বকে তাক লাগিয়েদিতে পারবো ইনশাআল্লাহ! কারন যেই কোরআন পাঠ করার জন্য এক টিন কেরোসিন কিনে দিলেও বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য জোটে সেটা আমাদেরই ধর্মগ্রন্হ।।
✕
★কুর’আন কে ভালবাসার ফজিলত দেখুন।
★কুর’আন কে ভালবাসার ফজিলত দেখুন।

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.